কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকায় প্রেরণকালে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ৪শ’ কেজি আম জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী। শনিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের বালিয়াডাঙ্গা বাজার সংলগ্নে মৃত মুনসুর আলী গাজীর ছেলে আজিজুল ইসলাম গাজীর প্রতিষ্ঠান থেকে বিশেষ কায়দায় ক্যারেটে ভর্তি রাসায়নিক দ্রব্য মিশ্রিত ৪শ’ কেজি অপরিপক্ব গোবিন্দভোগ আম জব্দ করা হয়। পরে তা জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে। এমনিভাবে অভিযান পরিচালনা করে সাতক্ষীরা আমের সুনাম বিশ্ব বাজারে সমুন্নত রাখতে হবে এই প্রত্যয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজাহার আলী বলেন বিভিন্ন প্রকার আম বাজারজাতকরণের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু নির্দিষ্ট সময়ের পূর্বে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফা লাভের আশায় রাসায়নিকে আম পাকিয়ে তা বিক্রি শুরু করেছেন ও ঢাকাসহ বিভিন্ন শহরে পাঠাচ্ছেন এই আম। রাসায়নিক দ্রব্য ব্যবহার করা আম বাইরে থেকে পাকা মনে হলেও আসলে সেগুলো অপরিপক্ব ও কাষতির। এই আম মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর উলেখ করে তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ি অসাধু আম ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন, থানা পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














