যশোর অফিস : যশোরে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা শনিবার সকালে যশোর সার্কিট হাউস সভাকক্ষে অনুষ্ঠিত হয়। আগামী ২০৪১ সালকে সামনে রেখে এস্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট যশোরে কর্মরত ৩০ জন সাংবাদিকদের নিয়ে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফী জাকির হোসেনের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। প্রধান অতিথি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্নের রূপকার হিসেবে রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের একযোগে কাজ করতে হবে। তিনি আরো বলেন সাংবাদিকদের স্মার্ট বাংলাদেশ নির্মাণে গণমাধ্যমের অগ্রণী ভূমিকা রয়েছে। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট গণমাধ্যমকর্মী এবং স্মার্ট প্রযুক্তির কোন বিকল্প নেই। স্বাগত বক্তব্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম আজিজুল হক কর্মশালার উদ্দেশ্য তুলে ধরে বলেন, শুধু প্রযুক্তি নয়, স্মার্ট বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে ন্যায়ভিত্তিক, জ্ঞানভিত্তিক, স্মার্ট চিন্তা চেতনার এবং দর্শনের বাংলাদেশ বিনির্মাণ।কর্মশালায় সাংবাদিকবৃন্দ মত প্রকাশ করেন যে, স্মার্ট গণমাধ্যম গড়ে তোলার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সুযোগ-সুবিধার বিষয়ে সরকারকেও এগিয়ে আসতে হবে। এছাড়া কর্মশালায় বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মো. নজরুল ইসলাম নাহিদ, পরিচালক এ কে এম আজিজুল হক প্রশাসন ও পরিচালকের মোঃ সোহেল রানা মোঃ আব্দুস সালাম, চলচ্চিত্র প্রশিক্ষক উপ-পরিচালক মোঃ সোহেল পারভেজ, সরকারি পরিচালক মোঃ আবু মুসা সরকার পরিচালক মির্জা নাহিদ নাজ ও যশোর জেলার সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম প্রমুখ।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














