মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী স্বপন দাশ’র আনারস প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক মঙ্গলবার (৭ মে) বিকেল ৫টায় নলধা-মৌভোগ ইউনিয়নের ৫নং ওর্য়াডের মৌভোগ মধ্যপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। ওর্য়াড মহিলা আ’লীগের সভাপতি মোসাঃ জেসমিন বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব) ও অধ্য বটু গোপাল দাস। কেন্দ্রের সদস্য সচিব অজামিল ঢালী’র সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, সাবেক চেয়ারম্যান কাজি মোঃ মহসিন, বর্তমান চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শেখ জাহাংগীর হোসেন। এর আগে গত সোমবার (৬ মে) বিকাল ৫টায় মূলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামে চাঁন মিয়ার বাড়িতে অনুরুপ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চেয়ারম্যান পদপ্রার্থী স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব) ও অধ্য বটু গোপাল দাস। কেন্দ্রের সদস্য সচিব শেখ আল রাসেল এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার, সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌহিদুল ইসলাম পপলু, ইউনিয়ন আ”লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর, সাধারণ সম্পাদক সুনির্মল পাড়ই ভক্ত ও মূলঘর নির্বাচন মনিটরিং কমিটির সদস্য আহসান টিটু। সভায় বক্তারা উপজেলাবাসীকে শান্তি ও সমৃদ্ধির যাত্রা অব্যহত রাখতে আনারস প্রতিকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলে স্বপন দাশ’র পক্ষে ভোট চেয়ে ব্যপক লিফলেট বিতরন করেন দলীয় নেতাকর্মিরা।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














