কপিলমুনি প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলার হরিঢালীতে শশুরের নির্মম অত্যাচারে পুত্রবধূ আবেদা বেগম (২৭) এর মৃত্যুের ঘটনা ঘটেছে। শশুর ও স্বামীর বেদম প্রহারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তির এক পর্যায়ে তার মৃত্যু হয়েছে বলে জানাগেছে। তবে সর্বশেষ এ ঘটনার মৃত্যের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছিল। এলাকাবাসী, পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার হরিঢালী ইউপির হরিঢালী গ্রামের মোহাম্মদ আলী সরদারের বড় ছেলে জাকারিয়া সরদার (৩০) এর সহিত একই ইউপির সোনাতনকাটী গ্রামের ফরিদ গাজীর কন্যা আবেদা বেগম (২৭) এর সহিত বিবাহ হয়। বিবাহ পরবর্তী পারিবারিক নানা প্রতিকৃলতার অজুহাতে আবেদা বেগমের শশুর, শাশুড়ী রাবেয়া খাতুন ও স্বামী উভয়ে মিলে প্রতিনিয়ত মারপিট থেকে শুরু করে তার উপর অমানুষিক নির্যাতন চালিয়ে আসছিল। এমতাবস্থায় ঘটনারদিন শনিবার (৪ মে) দুপুর ১২ টার দিকে সাংসারিক ঠুকনো অজুহাতে স্বামী, শশুর ও শাশুড়ী উভয়ে মিলে দফায় দফায় তার উপর শারীরিক নির্যাতন চালায়। একপর্যায়ে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এসময় তড়িঘড়ি করে ঐ দিন তার স্বামী ও শাশুড়ী মিলে প্রথমে তালা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল ভর্তি করে। এরপর সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় রবিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তারা। সেখানেও আবেদার অবস্থা পর্যায়ক্রমে অবনতি হলে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। সাথে সাথে তার মৃত্যুের খবরে পিত্রালয়ের লোকজন সেখানে উপস্থিত মৃতের স্বামী ও শাশুড়ীকে আটক করে পুলিশে দিয়েছে। এদিকে পুত্রবধু আবেদার মৃত্যুের খবর পাওয়ার সাথে সাথে সুচতুর শশুর ও পুত্রবধু হত্যা ঘটনার মূল নায়ক মোহাম্মদ আলী সরদার গাঁ ঢাকা দিয়েছে। মৃত আবেদা বেগমের আব্দুল্লা সরদার (৯) ও আবির হাসান নামের (১৮ মাস) দুই পুত্র সন্তান রয়েছে। এ ব্যাপারে মৃতের ফুফাতো ভাই মিজানুর রহমান গাজী জানান, আমার বোনকে তার স্বামী, শশুর ও শাশুড়ী মিলে ঘটনারদিন কয়েক দফায় বেদম মারপিট করলে সে অসুস্থ হয়ে পড়ে। এরপর একাধীক বার বমি করে সে। আমরা ধারণা করছি, তাকে বেদম প্রহার করায় তার লাঞ্জ ফেটে যাওয়ায় সে অসুস্থ হয়ে বারবার বমি করেছে। আমার বোনের শশুরের কু-প্রস্তাবের কারণে জাকারিয়া আগের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। আমার বোনকে তারা পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ ব্যাপারে হরিঢালী পুলিশ ক্যাম্প ইনচার্জ সঞ্জিত কুমার বিশ্বাস ও পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান বলেন, আবেদার মৃত্যুের খবর আমরা শুনেছি। তার লাশ খুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃতের পরিবারের সদস্যরা থানায় উপস্থিত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














