যশোর প্রতিনিধি : ঢাকা থেকে হারিয়ে যাওয়া দুই এতিম শিশুকে উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দিলেন যশোর জি আর পি পুলিশের ইনচার্জ এস আই মনিতোষ বিশ্বাস। গত শুক্রবার এদের উদ্ধার করা হয়। মাদ্রাসা পড়ুয়া দুই শিশু ঢাকা থেকে খুলনা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে করে চলে আসে। সুন্দরবন ট্রেনের ডিউটিরত টিজি পার্টির সহায়তায় উক্ত শিশু দুটিকে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিরস্র)মনিতোষ বিশ্বাস নিজ হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে পরিচয় জানা যায়। উদ্ধার হওয়া একজনের নাম আল মাসুর রহমান(১৩),অন্যজনের নাম ফাহিম খান(১৩)। দুজনই দারুল হাদিস একাডেমী, ফতুল্লা নারায়ণগঞ্জ এর ছাত্র।তারা দুজনেই এতিম। নিকট আত্মীয়ের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, শিশু দুটি এতিম।তাদের দুজনেরই মা বেঁচে থাকলেও তারা অন্যত্র বিবাহ করে চলে গেছেন।মাদ্রাসা কর্তৃপক্ষই তাদের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন।পরবর্তীতে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাস দারুল হাদিস একাডেমীর অধ্যক্ষ মো:হুমায়ুন কবিরের সাথে কথা বলে নিশ্চিত হন যে উক্ত শিশু দুটি তারই ছাত্র এবং দারুল হাদিস একাডেমিতে ফিরে যেতে রাজি হয়। দারুল হাদিস একাডেমীর অধ্যক্ষ সাহেব উক্ত শিশু দুটিকে ফিরিয়ে নেয়ার জন্য তার একাডেমীর সহকারী শিক্ষক সুপারভাইজার আলী হায়দারের কাছে বুঝিয়ে দেন। উল্লেখ্য যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিতোষ বিশ্বাস এর আগেও এ ধরনের অসংখ্য মানবিক কার্যক্রম করেছেন।যারই ফলশ্রুতিতে তিনি গত ৮ এপ্রিল খুলনা রেলওয়ে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














