স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু। মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোরে তিনি সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি সদর উপজেলাকে স্মার্ট উপজেলায় রূপান্তরের প্রতিশ্রুতি দেন। মতবিনিময়কালে তরুণ শিল্প উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী তৌহিদ চাকলাদার ফন্টু বলেন, ‘গ্রাম হবে শহর’ প্রধানমন্ত্রীর এই ভিশন বাস্তবায়নের পাশাপাশি রাস্তা-ঘাটসহ সকল উন্নয়ন কাজ স্বচ্ছতার সাথে বাস্তবায়ন ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন। তৌহিদ চাকলাদার ফন্টু আরও বলেন, আমার বড় ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার দীর্ঘ দিন সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন। তার সময়ে সদর উপজেলায় অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু তিনি যখন সংসদ সদস্য হয়ে সদর উপজেলা থেকে সরে যান, তখন এই উপজেলার উন্নয়নের গতি স্তিমিত হয়ে পড়ে। উপজেলায় অনেক উন্নয়ন কাজ বাকি রয়েছে। নির্বাচিত হলে সেই উন্নয়নের গতি আবারও ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি উপজেলাবাসীর কাছে ভোটপ্রার্থনা করেছেন। একইসাথে নির্বাচনে বিজয়ী হলে তিনি যশোরে যানজট, মাদক, চাঁদাবাজ, চোর-ডাকাত ও কিশোর গ্যাংয়ের উপদ্রব নির্মূলে ভূমিকা রাখবেন বলেও জানান। মতবিনিময়কালে বক্তব্য দেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহামুদ বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জ্যোৎস্না আরা বেগম মিলি। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি সাজ্জাদ গণি খান রিমন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচআর তুহিন, যুগান্তরের ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায় প্রমুখ।
Home
যশোর স্পেশাল যশোর সদর উপজেলা নির্বাচন, চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু’র সাংবাদিকদের সাথে মতবিনিময়
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














