স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের অবৈধ দখলদারদের হুশিয়ারি ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালককে ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন । শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি ) মো:শামীম হোসাইন এ অভিযান পরিচালনা করেন । নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা এলাকার মো: সাজ্জাদ হোসেনের পুত্র মো: উৎস (২৪)কে তিন হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও নওয়াপাড়া বাজারে সকল অবৈধ দখলদারদের হাত থেকে হাঁটার রাস্তা দখলমুক্ত করার জন্য হুঁশিয়ারি প্রদান করেন। এসময় মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট না থাকায় তাকে জরিমানা করে তা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: রাজিবুল রহমান, অভয়নগর থানার এএসআই মোস্তাফিজ রহমান সহ-সঙ্গী ফোর্স। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) মো:শামীম হোসাইন বলেন. ড্রাইভিং লাইসেন্স ব্যাতীত মোটরযান ও গণপরিবহণ চালানার সড়ক পরিবহণ আইন ২০১৮ এর (৬৬) ধারা মোতাবেক এ দন্ডাদেশ প্রদান করা হয়। তিনি আরো বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তার পাশাপাশি নওয়াপাড়া বাজারের সকল অবৈধ দখলদারদের কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়েছে যাতে তারা নিজ থেকেই দখলকৃত জায়গা ছেড়ে দেন। তা না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Home
যশোর স্পেশাল অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতে মোটরসাইকেল চালকে ৩হাজার টাকা জরিমানা ও অবৈধ দখলদারদের হুঁশিয়ারি
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














