মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী স্বপন দাশ’র আনারস প্রতিকের ভোট কেন্দ্র ও মনিটরিং কমিটির সভা, পথসভা, উঠান বৈঠক, নির্বাচনী মিছিল ও মটর সাইকেল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) সকাল ১০টায় শহীদ স্মৃতি কলেজ মিলনায়তনে ভোট কেন্দ্র ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান প্রার্থী স্বপন দাশ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের একান্ত সহকারী শেখ ফিরোজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ ও অধ্যক্ষ বটু গোপাল দাস। বিকেল ৩টায় হ্যামকো ইন্ডষ্ট্রিজ লিমিটেড চত্তর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, চেয়ারম্যান প্রার্থী স্বপন দাশ, অধ্যক্ষ বটু গোপাল দাশ ও কোম্পানীর ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান। বিকেল ৫টায় শুভদিয়া ইউনিয়ন ভোট কেন্দ্র কমিটির আয়োজনে আনারস প্রতিকের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে পথসভায় বক্তৃতা করেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আ’লীগের সদস্য অসিত বরণ বিশ^াস, আ’লীগ নেতা শেখ শহীদুল ইসলাম, আনন্দ কুমার দাশ ও শুভেন্দু রায় চৌধুরী। অপরদিকে বিকেল ৫টায় উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম ও সাধারন সম্পাদক শেখ আছাবুর রহমান এবং উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাশ ও সাধারন সম্পাদক শেখ শরিফুল ইসলামের নেতৃত্বে মটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে। এছাড়াও বালিয়াডাঙ্গা, ভারাশিয়া ও পালেহাটের বিভিন্ন স্থানে অনুরুপ পথসভা অনুষ্ঠিত হয়েছে।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














