পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা থানা পুলিশ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে দন্ডপ্রাপ্ত আসামীসহ ৯ পরোয়ানার আসামী কে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঐ আসামীদের গ্রেফতার করা হয়। শনিবার সকালে আদালতের মাধ্যমে আসামীদের কে জেল হাজতে পাঠানো হয়েছে। থানা সুত্রে জানা গেছে, উপজেলার হরিঢালীর সোনাতনকাটি গ্রামের ইমান গাজীর ছেলে এক মাসের দন্ড প্রাপ্ত আসামী মোমিন গাজী (৪৪),গদাইপুর ইউনিয়নের সিরাজ মল্লিকের ছেলে এক বছর তিন মাসের দন্ডপ্রাপ্ত আসামী রবিউল ইসলাম ও পরোয়ানার আসামীরা হলেন- উপজেলার চাঁদখালীর হাচিমপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে শামিম খান (৪০),একই গ্রামের শামিম গাজীর স্ত্রী মরিয়ম খাতুন,পৌরসভার বাতিখালি গ্রামের শাহ-আলম সরদারের ছেলে নাজমুল সরদার,গড়ইখালীর দক্ষিন কুমখালীর মারজিন গাজীর ছেলে মেহেদী হাসান(২৫),রাড়ুলীর রাড়ুলী গ্রামের গোষ্ট বিশ্বাসের ছেলে গোপাল বিশ্বাস ও ভূবন বিশ্বাস, সোলাদানার ভিলেজ পাইকগাছা গ্রামের মৃত হাসেম শেখের পুত্র মন্টু শেখ। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,দুই দন্ড প্রাপ্ত আসামী ও সাত পরোয়ানার আসামীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














