সংবাদ বিজ্ঞপ্তি : টেকসই উন্নয়নের জন্য নিজস্ব উদ্ভাবনের বিকল্প নেই উল্লেখ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, আমরা যদি আমাদের নিজস্ব পণ্য ও পেটেন্ট তৈরি করতে পারি, তাহলে টেকসই উন্নয়ন সম্ভব হবে। এ বিশ্ববিদ্যালয় তার নিজস্ব পণ্য ও পেটেন্ট তৈরির চেষ্টা করে যাবে। কারণ টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন নিজস্ব উদ্ভাবন।আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রথমবারের মতো আয়োজিত ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ, দপ্তর ও শিক্ষার্থীদের পক্ষ থেকে নয়টি উদ্ভাবনী ধারণা উপস্থাপন করা হয়।অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যে দেশের বিশ্ববিদ্যালয় ঘুমায়, সে দেশের বিশ্ববিদ্যালয় কোন দিন বড় হতে পারে না। সেই বিশ্ববিদ্যালয় কখনো একটি জাতিকে উন্নত করতে পারে না। দেশের উন্নয়নের জন্য তরুণ সমাজের মধ্যে জাগরণ সৃষ্টি না হলে, সেই জাতি কখনো উন্নয়নের শিখরে আহরণ করতে পারবে না। চলতি বছরের ডিসেম্বর মাসে আরও বৃহৎ পরিসরে ইনোভেশন প্রদর্শনী আয়োজনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা টিমের আহ্বায়ক ড. মো. নাসিম আদনানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত টিমের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














