যশোর প্রতিনিধি : তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প (বারি অংগ) এর অর্থায়নে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোর এর আয়োজনে বারি-তিল-৪ এর ওপর এক মাঠ দিবস যশোর সদর উপজেলার আরবপুরের সুজলপুর গ্রামে অনুষ্ঠিত হয়। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কাওছার উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রকল্প সমন্বয়ক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.ফেরদৌসী বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর আর্মি মেডিকেল কলেজের উপ-পরিচালক( প্রশাসন ) মেজর অবসরপ্রাপ্ত মোঃ মোসলেম উদ্দিন শিকদার এবং যশোর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা শাহারিয়ার কবির । মাঠ দিবসে সুজলপুর এলাকার কৃষক-কিষানীরা উপস্থিত ছিলেন। এ সময় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ রুহুল আমিন হায়দার। মাঠ দিবসটি সার্বিক পরিচালনা করেন যশোরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ বাবুল আনোয়ার।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














