যশোর অফিস : আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বৃহষ্পতিবার (২৩ মে) নির্বাচন কমিশন সচিবালয় থেকে ১৭,০০,০০০০,০৭৯,৪০,০০৬,২৪-৩৫৮ নং স্মারকে এ নির্দেশনা জারি করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ বিভাগের উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত স্মারকে উল্লেখ করা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠেয় যশোর জেলার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ শাহাবুল ইসলাম হাইকোর্ট বিভাগে মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য রিট পিটিশন (নং ৫৫৭৫/২০২৪) দায়ের করেন। হাইকোর্ট বিভাগ গত ১৩ মে’র আদেশে মোঃ শাহাবুল ইসলামকে নির্বাচনে অংশগ্রহণসহ তাঁর অনুকূলে প্রতীক বরাদ্দের জন্য আদেশ প্রদান করেন। পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল (সিপিএলএ নং ১৭১৩/২০২৪) করলে গত ২০ মে’র আদেশে “No Order” প্রদান করা হয়। এমতাবস্থায়, বাস্তবতার নিরীখে সুপ্রীমকোর্টের আপিল বিভাগের উক্ত আদেশ বাস্তবায়নের নিমিত্ত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামী ২৯ মে তারিখের অনুষ্ঠেয় যশোর জেলার যশোর সদর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














