স্টাফ রিপোর্টার কালিগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১ টার দিকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, স্থানীয়রা ফাঁসির দাবি সম্বলিত বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে কর্মসূচিতে অংশ নেন। মরদেহ ফেরত আনা ও হত্যাকাণ্ডে জড়িত খুনিদের ফাঁসির দাবিতে ওই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু বলেন, আমাদের প্রিয় নেতা এমপি আনার হত্যাকারীদের ধরতে হবে। শুনছি, নৃশংসভাবে তাকে কেটে টুকরো টুকরো করেছে। আমরা তার মরদেহের বা টুকরা অংশ বা ডেথ সার্টিফিকেট পেতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল ও আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামসহ স্থানীয়রা। কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়দের কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, শুনেছি, আমাদের এমপির শরীর কেটে টুকরো টুকরো করা হয়েছে। খুনিরা কি তার জামা-কাপড় জুতা স্যান্ডেলও কেটে কেটে টুকরা করেছে। আমরা এমপির ব্যবহৃত জামা-কাপড় ফেরত পেতে চাই। সেই সঙ্গে আমরা খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানাচ্ছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছে।এর আগে গতকাল শুক্রবার বিকেলে শহরের বাসস্ট্যান্ডে এক মানববন্ধনে অংশ নিয়ে এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, আমার বাবার কি জানাজা হবে না? মানুষের দুর্ঘটনা বা রোগ ব্যাধিতে মৃত্যু হয়। কিন্তু আমার বাবাকে খুনিরা হত্যার পর দেহ কেটে টুকরো টুকরো করেছে। সেই টুকরোতে হলুদ বা মশলাও মিশিয়েছে। কি কষ্ট দিয়ে আমার বাবাকে মেরেছে খুনিরা। আমি জীবনেও তা ভুলতে পারব না। আমি আমার বাবার লাশের এক টুকরো অংশ হলেও দেখতে চাই। ডরিন আরও বলেন, আমি এতিম হয়ে গেলাম। আমার বাবার হত্যাকারী যাদেরকে ধরা হয়েছে, তাদের প্রিভিয়াস রেকর্ড দেখুন। আমার বাবার মত তারা এমন অনেক নিরীহ মানুষকে খুন করেছে। আমি চাই দ্রুতই খুনিদের আটক করা হোক। নইলে আমার মত আরও অনেকেই এতিম হতে পারেন। প্রসঙ্গত, ১২ মে ভারতে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার। এর ১০ দিন পর বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেনে খুন হন তিনি।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














