কপিলমুনি প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ী প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাস ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। ঘূর্ণিঝড় পূর্ব মূহর্তে ও পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। জানাগেছে, রবিবার ঘূর্ণিঝড় রিমাল ১০ নম্বর সংকেত দেখিয়ে আক্রমণার্থ পরিবেশে যখন স্থল ভাগে আংশিক আঘাত হানতে শুরু করে, ঠিক তখন পাইকগাছা উপজেলার দুর্গম পল্লীতে অবস্থিত জনসাধারণে মাঝে হাজির হন তিনি। তীব্র ঝড়ের আশংকা উপেক্ষা করে পরিবার পরিজন ফেলে গভীর রাত পর্যন্ত উপজেলার একপ্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে চলেন। তাদের দুঃখ দুর্দশায় কথা শোনেন ও একই উপজেলার মধ্যে অন্তগর্ত ঝুকিঁপূর্ণ ভেঁড়িবাঁধগুলো পরিদর্শন করেন। পাশাপাশি ঘূর্ণিঝড় রিমাল আগমনী বার্তা ও পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন। এব্যাপারে আসন্ন পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ী মাছ প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাস জানান, একটি দিন নয়, দুই দিন নয়। বিগত ৩৬ টি বছর ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। সব সময় মানুষের পাছে থাকার চেষ্টা করেছি। সাধারণ মানুষকে সেবার মন মানষিকতা নিয়ে তাদের পাশে থেকেছি। কখন কারণ ব্যথার কারণ হওয়ার মত কোন কার্যকলাপ কখন কারও সাথে করেছি বলে আমার মনে হয়না। শুধু অর্থ দিয়ে নই, নিজের ভালবাসা দিয়ে ও অপরের ভালবাসা নিয়ে সারাটাজীবন সাধারণ মানুষের পাশে থাকতে চাই। শুধুমাত্র ঘূর্ণিঝড় রিমালের সময় নয়। বিগত দিন গুলোতে সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় সময় যেমন পাশে ছিলাম, তেমনি আজও আছি, ভবিষ্যৎতে থাকবো।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














