যশোর অফিস : যশোরে সদর উপজেলা নির্বাচনে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে দুইজন ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। বুধবার (৫ জুন) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার হৈবতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- ঝিনাইদহ হামদহ এলাকার মৃত মকবুল হোসেনের মেয়ে শারমিন আরা এবং যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে শামসুর রহমান নিরব। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম সোহাগ জানান, নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচনে পুলিশ ভুমিকা প্রশ্নবিদ্ধ করা এবং সাধারণ ভোটারদের মাঝে বিভ্রান্তিকর তথ্য প্রচারের উদ্দেশ্যে সদর উপজেলা নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের পক্ষে এই দুই জন অর্থের বিনিময়ে বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করে প্রচার শুরু করে। এদের কাছে যশোরে সাংবাদিকতার দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের কোন অনুমতি পত্র ছিল না। তারা একটি গাড়িযোগে সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ঘুরে ফেসবুকে লাইভ করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছিল। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, স্থানীয় সাংবাদিকেরাও ঝিনাইদহে এই সাংবাদিক পরিচয়দানকারী শারমিন আরার সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পেরেছে, সে অর্থের বিনিময়ে এ ধরণের কর্মকান্ড করে থাকে। এবং তার সহোযোগি নিরব এর আগে প্রতারণাসহ একাধিক অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। এই দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ
সাইফুল ইসলাম, শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উত্তেজনাপূর্ণ এ খেলায় শালিখা উপজেলার...
ডুমুরিয়ায় মাদক বিরোধী পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক-২
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মদ ও ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযানে তাদেরকে...
ফকিরহাটে দিবা কফি হাউজ অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন “রাজনীতি কোন পেশা নয়, মানুষের সেবা”:...
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে "দিবা কফি হাউজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট"। স্থানীয় ও পথচারী মানুষের জন্য মানসম্মত খাবার ও...
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা প্রতিনিধি : মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মোঃ দেলোয়ার হোসেন বলেছেন দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরুণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয়...
যশোরে চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে হাতুড়িপেটা, ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
যশোর অফিস : যশোরে চাঁদা না দেওয়ায় সুজন (২৫) নামে এক ট্রাকচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এ সময় তাঁর...














