স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী মোহিত কুমার নাথসহ সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত বাজেয়াপ্তের মধ্যে পাঁচজন চেয়ারম্যান ও দুই জন ভাইসচেয়ারম্যান প্রার্থী। সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান ৩ প্রার্থীর জামানত রক্ষা করতে পেরেছেন। যশোরের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, নতুন ঘোষিত নির্বাচনী বিধিমালা অনুযায়ী কাস্টিং ভোটের ১৫% ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোট কাস্ট হয়েছে ২ লাখ ২হাজার ২০৩ ভোট। ফলে প্রার্থীদের জামানত বাঁচাতে প্রাপ্ত ভোটের প্রয়োজন ছিল ৩০ হাজার ৩৩১ ভোট। কিন্তু চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম জুয়েল কাপপিরিচ প্রতীকে পেয়েছেন ১৪২৬৯, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী আনারস প্রতীকে পেয়েছন ১২৫৪৬, মোহিত কুমার নাথ শালিক প্রতীকে পেয়েছেন ৯৯০৪, শাহরুল ইসলাম জোড়াফুল প্রতীকে পেয়েছেন ৮৫০৮ এবং আরিফুল ইসলাম হেলিকপ্টা প্রতীকে পেয়েছন ৬২১৯ ভোট। তাই এ পাঁচজনের জামানতের ১ লাখ টাকা বাজেয়াপ্ত হয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে। ভাইস চেয়ারম্যান পদে শাহাজাহান কবির শিপলু চশমা প্রতীকে ২৪৫৭৪ ভোট পেয়েছেন এবং মনিরুজ্জামান উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৯৯৫২ ভোট। ফলে ভাইস চেয়ারম্যান পদে এ দুই প্রার্থীর প্রতিজনের জামানাতের ৭৫ হাজার টাকা বাজেয়াপ্ত করে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে। সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রদত্ত ভোটের ১৫% ভোট পাওয়ায় তাদের জামানত রক্ষা পেয়েছে। মোট প্রদত্ত ভোট ৩৩.২৭%। চেয়ারম্যান পদে তৌহিদ চাকলাদার ফন্টু মোটরসাইকেল প্রতীকে ৫৭৯১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা আনোয়ার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৫৬১০ ভোট, আনোয়ার হোসেন বিপুল দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৩৬৬২১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ বিপুল টিউবওয়েল প্রতীকে ৮৩২১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল খান পর্বত তালা প্রতীকে ৪৫২৫৩ ভোট পেয়েছেন, জাহিদুর রহমান বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ৩৭৬৭৫ ভোট পেয়েছেন। সংরক্ষিত (নারী) ভাইসচেয়ারম্যান পদে বাশিনুর নাহার ফুটবল প্রতীকে ১লাখ ১৩ হাজার ৫৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোৎস্না আরা মিলি কলস প্রতীকে পেয়েছেন ৫৪৯৩৭ ভোট এবং শিল্পী খাতুন হাঁস প্রতীকে পেয়েছেন ৩১৯৮৪ ভোট।
Home
যশোর স্পেশাল যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন/ পাঁচজন চেয়ারম্যান ও দুইজন ভাইসচেয়ারম্যান প্রার্থীর জামানত...
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক...
খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
খুলনা ব্যুরো : খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন
কবিরকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর)
সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনের তার...
যশোরে জাতীয় যুব দিবস উদযাপন
যশোর প্রতিনিধি : র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রোববার সকালে যশোরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অধিদপ্তরের...
বাঘারপাড়া কলেজের মেহগনি গাছের ডাল কাটা হয়েছে বিধি মেনেই খেলার মাঠে ফুটবলসহ অন্যান্য খেলার...
যশোর অফিস : যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের খেলার মাঠে ফুটবলসহ অন্যান্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে মেহগনি গাছের ডালপালা কর্তন করা হয়েছে। কলেজের গভর্নিং বডির...
যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
যশোর অফিস :যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব...














