যশোরে জাতীয় যুব দিবস উদযাপন

0
20

যশোর প্রতিনিধি : র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রোববার সকালে যশোরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খোন্দকার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন,অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
অনুষ্ঠানে সফল যুব সংগঠক ও আত্মকর্মীদের স্বীকৃতি স্মারক প্রদান করা হয়। এছাড়া ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় দুই যুবকের মধ্যে ৩ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এর মধ্যে শ্রাবনী আক্তারকে ২ লাখ এবং প্রবীর কুমার দাসকে ১ লাখ টাকার চেক দেওয়া হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রফেসর জিল্লুল বারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here