যশোর প্রতিনিধি : বিকাশ থেকে ২ লক্ষাধিক টাকা প্রতারণার মাধ্যমে নেয়ার অভিযোগে দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী থেকে এক বিকাশ প্রতারককে আটক করেছে যশোর সিআইডি পুলিশ। গত শনিবার গভীর রাতে সুমন আলী নামে ( ৩৬) এই প্রতারককে আটক করা হয়। আটক সুমন আলী রাজশাহী জেলার মতিহার থানার ধরমপুর দক্ষিণপাড়ার সোবহান আলির ছেলে। যশোর সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার মোঃ মহিউদ্দীন আহমেদ এর নির্দেশে এসআই রফিকুল ইসলাম জানান গত ২০১৯ সালের ২১ জানুয়ারি যশোর কোতোয়ালি থানার (মামলা নং ২১,(০১) তদন্ত করতে করতে যেয়ে বিকাশ প্রতারক সুমন আলীকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সনাক্ত করা হয়। সুমন আলী যশোর কোতোয়ালি থানার দায়ের করা মামলায় বাদীর মোবাইল থেকে প্রতারণা করে ২ লক্ষ ৯ হাজার ৮শত ৩৬ টাকা প্রতারণা করে মোবাইল থেকে নিয়ে নেয়। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় গত ২১/০১/১৯ তারিখে একটি মামলা দায়ের করা হয় । দীর্ঘ পাঁচ বছরের অধিক সময়ে ধরে এই মামলাটি তদন্ত করতে যেয়ে যশোর সিআইডি পুলিশের এসআই রফিকুল ইসলাম গত ৮ জুন গভীর রাতে রাজশাহী জেলার মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ীর সামনে থেকে বিকাশ প্রতারক সুমন আলীকে আটক করেন। গত ২০১৯ সালে প্রতারক চক্র বাদীর নিকট থেকে কৌশলে বিকাশ পাসওয়ার্ড নিয়ে প্রতারনার মাধ্যমে টাকা আত্মসাত করে।বাদী যশোর (কোতয়ালী) থানায় মামলা দায়ের করেন। মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। যশোর সিআইডি’র তদন্তকারী কর্মকর্তা এসআই মো: রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও স্থানীয় থানা পুলিশের সহায়তায় উক্ত আসামীকে আটক করতে সক্ষম হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














