কালিগঞ্জ প্রতিনিধি : শ্যামনগর উপজেলার জাহাজঘাটা নামক স্থানে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে এবাদুল ইসলাম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, এসময় নাজমুল গাজী (২২) আহত হয়েছেন। নিহত এবাদুল ইসলাম কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে। মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ প্রতিনিধিকে জানান মটরসাইকেল যোগে নিহত এবাদুল ইসলাম ও নাজমুল ইসলাম মৌতলায় তাদের বোনের বাসার উদ্দেশ্যে ফিরছিলেন। এসময় জাহাজঘাটা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক এর সাথে তাদের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই এবাদুল ইসলাম নিহত হয়। আহত নাজমুল ইসলাম (২২) কে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের চৌকস কর্মীরা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহতের বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন বলেন নিহত ও আহত দুইজনেরই বাড়ি ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামে। যেহেতু দুর্ঘটনা শ্যামনগর উপজেলাতে সেহেতু ঐ থানার বিষয় এটা। তবে আহত নাজমুল কালিগঞ্জ হাসপাতালে ভর্তি আছে।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














