যশোর অফিস : যশোর হামিদপুরে দিন-দুপুরে সোহান পারভেজ নামে এক কলেজ ছাত্রকে অপহরণ করে চাকুসহ পুলিশের হাতে আটক কিশোর গ্যাংয়ের ৪ সদস্য। তারা অপহরণের পর স্থানীয় একটি আম বাগানে নেয়। সেখানে চাকু দেখিয়ে হত্যার ভয় দেখায়। এক পর্যায়ে ছেলেটির মা কানিজ ফাতিমাকে মোবাইল ফোনে করে ১০ হাজার টাকা এনে ছেলেকে নিয়ে যেতে বলে। সোহান পারভেজ ভায়নার দক্ষিণপাড়ার ফারুক আজমের ছেলে। অপহরণ ও মুক্তিপণ চাওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন-ভায়না ছাতিয়ানতলার মকছেদ মোল্লার ছেলে মিরাজ, হামিদপুরের শওকত মাহমুদের ছেলে সিজান মাহমুদ, চাঁচড়ার নুরুল ইসলামের ছেলে মাহিদুল ইসলাম ও ছাতিয়ানতলার আব্দুর রশিদের ছেলে নিশান। তারা দারাজ থেকে চাকু কিনেছে বলে স্বীকার করেছে। বৃহস্পতিবার ৪ জুলাই দুপুর ২টার দিকে হামিদপুর আল-হেরা কলেজে এইচএসসি পরীক্ষা দিয়ে বের হলে তারা সোহান পারভেজকে রাস্তা থেকে অপহরণ করে।অপহরণের শিকার সোহানের মা বলেন, আমি স্বামী পরিত্যক্ততা। বহু কষ্টে ছেলেকে লেখাপড়া করাচ্ছি। এতো টাকা মুক্তিপণ দেয়ার সামর্থ্য নেই। নিরুপায় হয়ে চাঁনপাড়া পুলিশ ফাঁড়িতে যাই।চাঁনপাড়া পুলিশ ফাঁড়ির আইসি হুমায়ুন আহমেদ জানান-সোহানের মা অভিযোগ দেয়ার সাথে সাথে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। কিশোর গ্যাংয়ের সদস্যরা কোনো কিছু বুঝে উঠার আগেই তাদের চাকুসহ আটক করতে সমর্থ হয়েছি। তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক চাকু উদ্ধার হয়েছে।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














