যশোর অফিস : প্রথম দিনেই চমক দেখালেন যশোরের সদ্য যোগদানকারী পুলিশ সুপার মাসুদ আলম। যশোরে কর্মজীবনের প্রথমদিনই বুধবার সকালে তিনি গোপনে কোতয়ালি থানাসহ পুলিশের বিভিন্ন কর্মস্থল পরিদর্শন করেছেন। বাইসাইকেল চালিয়ে সাধারণ মানুষ সেজে তিনি পুলিশের কাজকর্ম স্বচোক্ষে পরিদর্শণ করেছেন। বুধবার দুপুরে তিনি পুলিশে সুপারের কনফারেন্স হলে যশোরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি ওই তথ্য তুলে ধরেন। তিনি বলেছেন, ‘সকালে গিয়ে তিনি বেশ কিছু অনিয়ম দেখতে পেয়েছেন। আবার অনেক স্থানে পুলিশ রুটিন মাফিক কাজ করছেন বলেও জানান। গোপনে গিয়েছি, ভাল খারাপ দুটোই দেখেছি। সব ঠিক হয়ে যাবে।’ তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছেন, ‘সমাজ কল্যাণমুখি হলে সবাই সুন্দর হবে। যশোরও সুন্দর ভাবে থাকবে। এর জন্য সর্বপ্রথম সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন, সাংবাদিকদের যে কোন তথ্য যাচাই করে ব্যবস্থা নেয়া হবে। অনেক ক্ষেত্রে অপরাধের তথ্য পুলিশের চেয়ে সাংবাদিকরা আগে পেয়ে থাকেন। তারা সমাজের আয়না। এই আয়না দিয়ে দেখে সমাজের মঙ্গলের জন্য পুলিশ কাজ করবে। ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে সাদা কালো দেখা হবে না।’ তিনি সাংবাদিকদের মতামত নেয়ার পর বলেছেন, ‘যশোরে কিশোর গ্যাং এর তৎপরতা রয়েছে। এটা শক্তহাতে দমন করা হবে। এরা সমাজের অন্য কেউ না। আপনার আমার সন্তান বা ভাই। পুলিশের পাশাপাশি সাধারণ মানুষ সহযোগিতা করলে এই তৎপরতা রোধ করা সম্ভব। পক্ষে বিপক্ষে মতামত থাকবে। কিন্তু সঠিক কাজটা করে যেতে হবে।’ তিনি বলেছেন, ‘আমি তদবির করে যশোরে আসেনি। যশোর অনেক গুরুত্বপূর্ণ জেলা। সীমান্তবর্তী জেলা হওয়ায় অপরাধ প্রবনতা থাকবে। চোরাচালান, চুরি, ছিনতাই-ডাকাতি, মাদক-অস্ত্রের কারবার, মারামারি, গন্ডোগোল রোধ করতে হবে। আমি কাজ করতে চাই। আমাকে নিয়ে কোন টেনশন নেই। আমি আপনাদের সাথে থাকতে চাই। যে কোন প্রকার তথ্য আমাকে দেয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তথ্য দাতার নাম পরিচয় গোপন রাখা হবে। আমার কাছে যে কোন নাগরিক আসতে পারবে। দরজা সব সময় খোলা থাকবে। সত্য, সুন্দর, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় আমি সব সময় আছি। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনাদের সাথে কথা বলে যশোরের চিত্র অল্প কিছু পেয়েছি। কাজ করার সময় সব চিত্র পেয়ে যাবো। এক সাথে কাজ করলে সমাজের অসংগতি দুর করা সম্ভব। সভায় আলোচনা করেন, যশোর সংবাদগপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, সাংবাদিক ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, নুর ইসলাম, তৌহিদ জামান, সাইফুর রহমান সাইফ, সাকিরুল কবির রিটন,কাজী আশরাফুল আজাদ, মনিরুল ইসলাম,দেওয়ান মোর্শেদ আলম, জুয়েল মৃধা, ইন্দ্রোজিৎ রায়, হানিফ ডাকুয়া প্রমুখ।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














