জি এম মোস্তাক আহমেদ, কপিলমুনি প্রতিনিধি : কপিলমুনি হাসপাতাল ঘিরে রায় সাহেব বিনোদ বিহারী সাধুর স্মৃতি রক্ষার্থে এমপি রশিদুজ্জামান কঠোর নির্দেশনা দিয়েছেন। হাসপাতালের চলমান কাজ পরিদর্শনে এসে তিনি এ নির্দেশনা দেন। নির্দেশনার পরদিন হতে কার্যক্রম শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা। জানাগেছে, সর্ব দক্ষিণের জনপদ পাইকগাছা উপজেলার মধ্য অন্যতম রায় সাহেব বিনোদ বিহারী সাধু নির্মিত কপিলমুনি হাসপাতালটি স্মৃতি হয়ে গৌরবের সাথে দাঁড়িয়ে রযেছে। যার মূল ভবনটির ভিতরের মেঝেতে বসানো রয়েছে মারবেলের টাইস। কিন্ত সম্প্রতি হাসপাতাল উন্নয়নে চলমান কাজের মধ্যে দিয়ে মূল ভবনের মেঝে উচু করতে ঠিকাদারী প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। কিন্তু সেখানে নিয়োজিত শ্রমিকরা হাসপাতালের মেঝেতে বসানো মারবেলের টাইস গুলি না উঠিয়ে বালু দিয়ে ভরাট করে ইট বিছিয়ে তার উপরে ঢালাই দিয়েছেন। যেটি কপিলমুনি এলাকার কেহ অবগত নই। পরবর্তীতে এলাকার সুধী সমাজের নেতৃবৃন্দ বিষয়টি অবগত হয়ে এমপি রশীদুজ্জামানকে অবহিত করেন। এরপর শনিবার সকালে এমপি রশীদুজ্জামান তার প্রাণের স্পন্দন কপিলমুনি হাসপাতালটি পরিদর্শনে আসেন। বিষয়টি দেখে তিনিও ভীষণ ভাবে মর্মাহত হন। সাথে সাথে ঠিকাদার সহ নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিদের রায় সাহেব বিনোদ বিহারী সাধু নির্মিত ভবনটির মেঝের মারবেলের টাইস উত্তোলন পূর্বক তা সুরক্ষায় জন্য কঠোর নির্দেশ দেন। সাথে সাথে কপিলমুনি হাসপাতাল থেকে রায় সাহেবের পুরাতন নিদর্শন খচিত নানা চিন্ন যেন কোন ভাবে বিনষ্ট না হয় সে বিষয়ে সকলকে খেয়াল রাখার জন্য পরামর্শ দেন। হাসপাতালটি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি পুলিশিং কমিটির সভাপতি সাধন কুমার ভদ্র, কপিলমুনি কে কে এসপির সাধারণ সম্পাদক এম বুলবুল আহমেদ, কপিলমুনি বণিক সমিতির আহবায়ক কমিটির সদস্য সচিব এম মাহমুদ আসলাম, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, কোষাধক্ষ্য বিধান চন্দ্র ভদ্র, প্রভাষক কামাল হোসেন, কৃষেন্দু দত্ত, ছাত্রলীগ নেতা ইমরান মোল্ল্যা, তৈয়বুর হোসেন রকি ও সাইফুল ইসলাম প্রমুখ। এদিকে রায় সাহেবের স্মৃতি রক্ষায় এমপি রশীদুজ্জামানের দুরদর্শী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন, এলাকাবাসী, কপিলমুনি বাজার ব্যবসায়ীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














