যশোর অফিস : যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়া বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদ হোসেনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সচেতন নারিকেলবাড়িয়া ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন অনিয়ম দূর্নীতির-বিরুদ্ধে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ব্যক্তিরা বলেন, নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়কে ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তরিত করার মাধ্যমে নিজ স্বার্থের কারণে পকেট কমিটি গঠন করে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে এমদাদ হোসেন। ব্যক্তিগত সুবিধা নিয়ে মিহির কুমার সাহাকে নারিকেলবাড়ীয়া বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করা হয়েছে। যিনি একসময় বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। একসময় তিনি স্থানীয় বিএনপির-জামাতের অর্থের যোগানদাতাও ছিলেন। এমন একজন ব্যক্তিকে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত করায় ফুঁসে উঠেছে নারিকেলবাড়িয়া ইউনিয়নবাসী। মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন হীরা, সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন মানিক প্রমুখ
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














