এস এম ইসমাইল হোসেন, সাতক্ষীরা থেকে: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরের শ্রী শ্রী কালভৈরব মন্দির,শ্রী শ্রী কালীমাতা মন্দির ও শাঁখারী পাড়া পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জামায়াত নেতৃবৃন্দ।গতকাল বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে জামায়াত নেতৃবৃন্দ জানান-বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সংখ্যা লঘু বা সংখ্যা গুরু বলে কিছু নেই। আমাদের একটাই পরিচয় আমরা বাঙালি। বাংলাদেশে বৈষম্যর প্রতিবাদে মুক্তিযুদ্ধ হয়েছিল সুতরাং বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান সবার একটাই পরিচয় আমরা বাঙালি। সম্প্রতি দেশের চলমান পরিস্থিতিতে একটি কুচক্রী মহল বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের অসৎ উদ্দেশ্য বাংলার মাটিতে কখনো কায়েম হতে দেওয়া হবে না। এদেশ আমাদের এদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এদেশে যাতে কোন সংখ্যালঘু নির্যাতিত নিপীড়িত না হয় সেজন্য আমরা হিন্দুদের বাড়িঘর, মন্দির পাহারা দিচ্ছি এবং আগামীতেও অব্যহত রাখবো। আপনাদের কারোর কোনো অসুবিধা থাকলে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এসব মন্দির পরিদর্শন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন জামায়াত নেতা মাও: মনিরুল ইসলাম ফারুকী,মাও: জাকির হোসেন, প্রফেসর মোঃ শহিদুর রহমান, হাফেজ নজরুল ইসলাম, হাফেজ শহিদুজ্জামান,মাওঃ মহসিন ,মাও: মহিবুল্ল্যাহ,বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মোঃ আব্দুল হাকিম, সাংবাদিক শামীম রেজা, জামায়াত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান মোখলেসসহ জামায়াত ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














