বেনাপোল থেকে এনামুলহক: বেনাপোল রেল স্টেশন হতে প্রায় দুই কিলোমিটার দুরুত্বে বেনাপোল-যশোর রুটে কাগজপুকুর নামক স্থানে চলন্ত ট্রেনে কাটা পড়ে আঃ আজিজ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আজিজ বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের মৃত হাসমত শেখের ছেলে। দূর্ঘটনাস্থল ঘুরে জানা গেছে,নিহত আব্দুল আজিজ একজন শ্রবণ প্রতিবন্দি,ট্রেন সংলগ্ন তার বসতভিটা হওয়ায় প্রায়শই তিনি ট্রেন লাইনের উপর বসে সময় পার করতেন। প্রতিদিনকার ন্যায় সোমবার(১৯আগস্ট) সকালে তিনি বাসা থেকে বেরিয়ে ট্রেন লাইনের উপর বসে ছিলেন। সকাল ৯’১৫ মিনিটে বেনাপোল-মংলা রুটে চলাচলকারী “বেতনা এক্সপ্রেস” ট্রেনটি যশোর অভিমূখে রওয়ানা দিতে বেনাপোল স্টেশন ছেড়ে কাগজপুকুর রেল ক্রসিং সন্নিকটে এসে পৌছালে এ দূর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বেনাপোল রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ নজরুল ইসলাম জানান-“সোমবার সকাল ৯’১৫ মিনিটে বেনাপোল থেকে “বেতনা কমিউটর” ট্রেনটি (লোকাল) মংলার উদ্দেশ্যে ছেড়ে কাগজ পুকুর নামক স্থানে পৌছালে ট্রেনের উপর বসে থাকা আব্দুল আজিজ ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে বেনাপোল রেল স্টেশন পুলিশের একটি দল ঘটনাস্থল পৌছে মরদেহ উদ্ধার করে। লাশের ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে ঐ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














