যশোর অফিস : যশোর শহরে জোসনা খাতুন নামে এক মুসলিম মহিলাকে হিন্দু থেকে মুসলিম হওয়ার নাটক করে বিয়ে অতপর প্রতারণা, ধর্ষণ এবং অর্থ আত্মসাতের অভিযোগে উজ্জল কুমার বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। লম্পট উজ্জল কুমার মেডিল্যাব নামক একটি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশ ১৮ আগস্ট রোববার রাতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। পুলিশ ও বাদীর আইনজীবী সূত্র জানায়, শহরের পুরাতন কসবা কাজী পাড়া এলাকার আজিজ সিটি সংলগ্ন শওকত ওসমানের বাসায় ভাড়া থাকেন, সদর উপজেলা ফরিদপুর গ্রামের মো: নুর আলীর কন্যা জোসনা খাতুন (৩৪)। তিনি শহরে মেডিল্যাব নামে একটি প্রাইভেট ক্লিনিকে প্রশাসনিক বিভাগে চাকুরি করেন। ঐ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক বেজপাড়ার উজ্জল কুমার বিশ্বাস (৪৭) এর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের জেরে ২০২১ সালের ২০ জুন এফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হিসেবে ধর্মান্তির হন উজ্জল। দেড় লাখ টাকা দেনমোহরে তাদের ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিয়ের পর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা রুহি বয়স ৮ মাস। উজ্জল তার পূর্বে স্ত্রী এবং দুটি পুত্র সন্তান আছে এটা গোপন করেছিল। এর মধ্যে ব্যবসার কথা বলে জোসনার কাছ থেকে নানা ছলে কৌশলে ১১ লাখ টাকা নেয় উজ্জল। ০৫ ফেব্রæয়ারি থেকে উজ্জল জোসনার সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দেয়। কিছুদিন পর জোসনার ঠিকানায় ডাকযোগে তালাকনামা পাঠায়। এই ঘটনার পর জোসনা খোজ খবর নিয়ে জানতে পারেন যে, উজ্জল তার পূর্বের স্ত্রী এবং দুটি সন্তান নিয়ে সংসার করছে।জোসনার সাথে আবারও বিয়ের নাটক করে বাসায় গিয়ে শারীরিক মেলামেশা করে। এরমধ্যে নিয়মিত সংসার করার দাবি করলে উজ্জল অস্বীকৃতি জানায় এবং পুরনায় হিন্দু হয়ে পূর্বের স্ত্রী-সন্তানদের সাথে সংসার করছে বলে পরিস্কার বলে দেয়। তাছাড়া জোসনার সাথে সব সম্পর্ক ছিন্ন করারও ঘোষণা দেয় প্রতারক উজ্জল। এই ঘটনায় নিরুপায় জোসনা বাদী হয়ে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে রাতে কোতয়ালী পুলিশ উজ্জলকে গ্রেফতার করে। জোসনা খাতুন লম্পট উজ্জলের দৃষ্টান্ত মূলক শান্তি এবং তার কাছ থেকে হাতিয়ে নেয়া ১১ লাখ টাকা উদ্ধারেরও দাবি জানিয়েছেন।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














