যশোর অফিস : যশোরের বেনাপোল সীমান্ত অভিযানে প্রায় সাড়ে ৬কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস,এলএসডি ও ক্যামিকেল আটক করেছে বিজিবি। বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,বুধবার বেনাপোলের কাগজপুকুর, দূর্গাপুর রোড ও আমড়াখালি এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।তিনি জানান,বিজিবির বিশেষ গোয়েন্দা রিপোর্টের ভিক্তিতে বেনাপোল সদর কোম্পানি বিজিবির একটি টহলদল বেনাপোলের কাগজপুকুর নামক স্থানে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে মালিক বিহীন অবস্থায় ২কোটি ৮৬ লাখ টাকা মুল্যের শুন্য দশমিক ৫৭০ কেজি ক্রিস্টাল মেথ আইস ও তিন কোটি ১২লাখ টাকা মূল্যের তিন বোতল এলএসডি আটক করে।এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। সাইফুল্লাহ সিদ্দিকী জানান,মঙ্গলবার অপর আর একটি অভিযানে বিজিবির টহলদল গোপন সংবাদের ভিক্তিতে বেনাপোলের দূর্গাপুর রোড থেকে ৫১বোতল বিভিন্ন প্রকার কেমিক্যাল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩৫লাখ ৮১হাজার ৮৬২টাকা।
Home
যশোর স্পেশাল বেনাপোল সীমান্ত অভিযানে প্রায় সাড়ে ৬কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস,এলএসডি ও...
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














