যশোর অফিস : যশোরে সোহাগ পরিবহনের সাথে ট্রাক ও ইজিবাইকের ত্রিমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাক ড্রাইভার হারুন হোসেন (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পরিবহন ও ট্রাকের হেল্পারসহ আরও ১৩জন। এদের মধ্যে ৮জনকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। বাকিরা স্থানীয় বিভিন্ন সেবা কেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছেন। রোববার দুপুর দুইটার দিকে যশোর-নড়াইল সড়কের ফতেপুর বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটা ঘটে।নিহত ট্রাকচালক হারুন সদর উপজেলার ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার চান মিয়ার ছেলে।এ ঘটনায় আহতরা হলেন,আহতরা যশোর সদর উপজেলার হামিদপুর মাঠপাড়া এলাকার ইউনুস মোল্লার ছেলে ইজিবাইক চালক রফিকুল ইসলাম(৩০), সোহাগ পরিবহনের যাত্রী নড়াইল সদর উপজেলার হোগলা গ্রামের সালাউদ্দিন হোসেনের ছেলে তামিম (২০) এবং যশোর শহরতলীর শেখহাটি বাবলাতলা এলাকার শফিকুর রহমানের মেয়ে সানজিনা (২২)। এছাড়া হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ট্রাকের হেলপার ফয়েজ উদ্দিন (৩২), সোহাগ পরিবহনের হেলপার রফিক(২৮), ইজি বাইকের যাত্রী শাওন (২২), রোকসানা বেগম (২০),আলতাব হোসেন (৩৫)।বাকিরা বিভিন্ন সেবা প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিয়েছেন। আহত সানজিদা ও তামিম জানান,রোববার দুপুরে মনিহারে সামনের থেকে সোহাগ পরিবহন করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ফতেপুর বাজারের কাছে পৌঁছালে সোহাগ পরিবহনের(যার নাম্বার ঢাকা মেট্রো ব-১৪-৬৫৫২) সাথে যশোরগামী ট্রাক (ঢাকা মেট্রো -ড ১১-৭৫৩৭) এবং একটি ইজিবাইকের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক নিহত হন ও ১৩জন গুরুতর আহত হন। এত মধ্যে আটজনকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে। চিকিৎসক ৩জনকে ভতি করেন।বাকি ৫জন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত অবস্থায় ৮জনক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ
যশোর অফিস : যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল, সরকারবিরোধী স্লোগান এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে...
কেশবপুরে জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার ২, শারীরিক সম্পর্কের ঘটনাটি দেখে ফেলায় দম্পত্তিকে হত্যা
যশোর অফিস : শারীরিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় ও অন্যদের কাছে প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই হত্যা করা হয়েছে স্বামী ও স্ত্রীকে। ঘটনার পরে...
যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক
যশোর অফিস : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক...
সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার
যশোর অফিস : বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের...
যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
যশোর অফিস : যশোরের পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব, অপরিচ্ছন্নতা ও একই ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা মাংস সংরক্ষণের...














