যশোর অফিস : বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে আজ বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তিনি বলেন, একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সকলকে ধৈর্য্য ধরতে হবে। বিগত দিনে যারা খুন-গুমের শিকার হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। যাতে আগামীতে কোন সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খুন গুমের পুনরাবৃত্তির সাহস না পায়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সভায় তিনি আরো বলেন, আগামীর নির্বাচন বিএনপির জন্য খুব সহজ হবে না। জাতীয় আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে। অর্ন্তবর্তীকালীন সরকার যাতে এই ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে ও সফল হতে পারে সেজন্য সর্বাত্মক সহায়তা করতে হবে। সভা শেষে দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, আব্দুস সালাম আজাদ, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চুসহ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Home
যশোর স্পেশাল যশোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য ধৈর্য্য ধরতে হবে...
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














