যশোর অফিস : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনার তীব্র প্রতিবাদ দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে যশোর মেডিকেল কলেজ ও যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল আজ, সোমবার যশোর মেডিকেল কলেজ ও যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হারুন অর রশিদের সভাপতিত্বে মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদ ও নিরাপদ কর্মস্থলের দাবিতে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হারুন অর রশিদ, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে ডাঃ ওবায়দুল কাদের উজ্জ্বল, ডাঃ আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান, ডাঃ কেয়া তরফদার,ডাঃ সেলিম রেজা, ডাঃ আমিনুর আলম খান, ডাঃ শরিফুল আলম, ডাঃ নাজমুল হক, ডাঃ বাপ্পি ডাঃ আব্দুস সামাদ প্রমূখ।এসময় চিকিৎসকরা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনার তীব্র প্রতিবাদ দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














