যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলার ইজিবাইক চালক সোহাগ হোসেন বায়োজিদকে হত্যার আলোচিত ঘটনায় অভিযুক্ত মনিরুল ইসলামকে আটক করেছে ডিবি পুলিশ। আটক মনিরুল শেখ কেশবপুরের হাসানপুর দক্ষিনপাড়ার হাবিবুর শেখের ছেলে। তবে ডিবির এসআই মফিুজল ইসলামের নেতৃত্বে একটি টিম সাতক্ষিরা জেলার শিকড়ি গ্রামে অভিযান চালিয়ে বুধবার রাতে তাকে আটক করে। উদ্ধার হয়েছে ইজিবাইক ও মোবাইল ফোন। বৃহস্পতিবার দুপুরে এক প্রেসব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদ। সংবাদ সম্মেলনে ভিকটিম কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের ইজিবাইক চালক সোহাগের বাবা হায়দার আলী উপস্থিত ছিলেন।হায়দার আলী বলেন, গত ৫ আগস্ট ভোরে সোহাগ ইজিবাইক নিয়ে বের হয়। পরে জানতে পারেন মনিরুল তাকে ছাগল আনার কথা বলে নিয়ে যান। এরপর সে আর ফিরে আসেনি। পরে কাবিলপুর গ্রাম থেকে গলাকাটা অবস্থায় সোহাগের লাশ উদ্ধার করে। দেশের চলমান পেক্ষাপটে সে সময় তিনি কারও কাছথেকেই আইনী সহযোগিতা পাননি। নতুন পুলিশ সুপার হিসেবে জিয়াউদ্দিন আহম্মেদ যোগদানের খবর পেয়ে তিনি তার কাছে আসেন। এসপি তাকে তিনদিনের মধ্যে হত্যাকারীকে আটকের আশ্বাস দেন।পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ জানান, তিনি নতুন এসেছেন। যোগদানের পরই ২ সেপ্টেম্বর হায়দার তাকে বিষয়টি জানান। এরপর তিনি অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনকে দায়িত্ব দেন। এরই ধারাবাহিকতায় ডিবির টিম মনিরুলকে আটক করে।সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের কার্যালয়ে সোহাগের বাবার সাথে মা,স্ত্রী ও শিশু সন্তানও উপস্থিত ছিলেন। তারা সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকি, বেলা হোসাইন, ডিবির ওসি রুপন কুমার সরকার, ডিবির এসআই মফিজুল ইসলাম, শামীম হোসেন, শফি আহম্মেদ রিয়েল, মামলার তদন্ত কর্মকর্তা এসআই হেলালুজ্জামানসহ অন্যান্যরা।
Home
যশোর স্পেশাল যশোরের কেশবপুর উপজেলার ইজিবাইক চালক সোহাগ হোসেন বায়োজিদকে হত্যায় সাতক্ষীরা থেকে ...
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














