আনিছুর রহমান:- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়েত ইসলামী মনিরামপুর পশ্চিমাঞ্চলের উদ্যোগে রাজগঞ্জ বাজারের মুক্ত মঞ্চে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জামায়েত নেতা মাওলানা ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে ও জামায়েত নেতা মাওলানা আতাউর রহমান এর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। সভাই উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়েত নেতা ডঃ শরিফুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শুরা সদস্য ও সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাযাতে ইসলামী যশোর জেলার সহ সেক্রেটারি ও সাবেক কেন্দ্রীয় মিডিয়ার সম্পাদক প্রভাষক মনিরুল ইসলাম। মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা সাবেক আমির অধ্যাপক ফজলুল হোসেন, উপজেলা আমির মাওলানা লিয়াকত আলী উপজেলা নায়েবে আমির মাওলানা মহি উল ইসলাম। আরো বক্তব্য রাখেন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আহমদ আলী, মাওলানা মুজাহার আলী, ফারুকে আজম, মোহাম্মদ আশিকুল্লাহ। উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, যশোর জেলার যুব বিভাগের সেক্রেটারী প্রভাষক হাবিবুর রহমান, উপজেলা মজলিসে সূরা সদস্য অধ্যাপক সেলিম জাহাঙ্গীর ও হাফেজ রিয়াজুল ইসলাম, ১১ নম্বর চালুয়াহাটী ইউনিয়নের জামায়াতের আমির মাস্টার নজরুল ইসলাম, ১০ নং মশ্মিমনগর ইউনিয়ন জামায়াতের আমির মাও: নজরুল ইসলাম, ৯ নং ঝাঁপা ইউনিয়নের জামাতের আমির মাষ্টার মোদাচ্ছের হোসেন, ৮ নং হরিহর নগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নূর মোহাম্মদ, ৭ নম্বর খেদাপাড়া ইউনিয়নের জামায়াতের আমির মাওলানা আব্দুল জলিল, ১ নম্বর রোহিতা ইউনিয়নের জামায়াতের আমির মাওলানা দেলোওয়ার হোসেন, রাজগঞ্জ সাথী শাখার শিবিরের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান সহ আরো অনেকে বক্তব্য রাখেন। আলোচনা শেষে শহীদদের স্মরণে ও আহতদের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
Home
যশোর স্পেশাল রাজগঞ্জের মুক্তমঞ্চে মণিরামপুর পশ্চিমাঞ্চলের জামায়েত ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল...
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














