যশোর অফিস : ঠাকুরগাঁহ সীমান্তে বিএসএফ কর্তৃক স্বর্ণা দাস ও জয়ন্ত সিংহ নামে দুই বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলার উদ্যোগে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন হয়। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্মল কুমার বিটের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তরা বলেন, স্বাধীনতার পর আমরা ভারতকে বন্ধু হিসাবে দেখেছি। কিন্তু ভারত বাংলাদেশকে কখনো বন্ধু ভাবিনি। তারা নিয়মিত সীমান্তে নিরীহ বাংলাদেশী নাগরিককে অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করছে। এজন্য সীমান্তে হত্যা বন্ধে সরকারকে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব অলোক কুমার ঘোষ, বিষ্ণুপদ সাহা, অসিম কুমার মন্ডল, সুদিপ্ত কুমার ঘোষ, মানিক সাহা, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু. জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালসহ প্রমুখ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














