হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে একতা বন্ধন ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকালে রাজগঞ্জ হাইস্কুল মাঠে রাজগঞ্জ একতা ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। রাজগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক এ.কে.এম ইউনুস আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ মুছা। বিশেষ অতিথি ছিলেন- সাবেক চেয়ারম্যান এড. আব্দুল গফুর, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাওনেজ ইমরান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা আইয়ুব হোসেন, একতা বন্ধন ফাউন্ডেশনের সভাপতি মো. আলমগীর হোসেন, বিএনপি নেতা চালুয়াহাটি ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সাদ্দাম হোসেন, হুমায়ন কবির, মতিয়ার রহমান প্রমুখ৷ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে চৌগাছা ফুটবল একাদশ বনাম সুতিঘাটা ফুটবল একাদশ মুখোমুখি হয়। এ খেলায় ৪-১ সুতিঘাটা ফুটবল একাদশকে পরাজিত করে চৌগাছা ফুটবল একাদশ।
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ
যশোর অফিস : যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল, সরকারবিরোধী স্লোগান এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে...
কেশবপুরে জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার ২, শারীরিক সম্পর্কের ঘটনাটি দেখে ফেলায় দম্পত্তিকে হত্যা
যশোর অফিস : শারীরিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় ও অন্যদের কাছে প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই হত্যা করা হয়েছে স্বামী ও স্ত্রীকে। ঘটনার পরে...
যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক
যশোর অফিস : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক...
সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার
যশোর অফিস : বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের...
যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
যশোর অফিস : যশোরের পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব, অপরিচ্ছন্নতা ও একই ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা মাংস সংরক্ষণের...














