স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে অভিনব কৌশলে শোরুমের মাঝ বরাবর পূর্ব দিকের উপরের টিন কেটে “মাই ভিশন ইলেকট্রনিক্স পার্ক” নামের একটি শোরুমে চুরি হয়েছে। শনিবার (৯ নভেম্বর ) দিবাগত রাতের কোনো এক সময় নতুন বাজার পৌরসভা রোডে অবস্থিত শোরুমটিতে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। এঘটনায় চুরির বিষয়টি উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন শোরুমের স্বত্বাধিকারী শাহাজাহান। মাই ভিশন ইলেকট্রনিক্স পার্কের স্বত্বাধিকারী শাহাজাহান জানান, শুক্রবাররাতে আনুমানিক ৯ :৩০ মিনিটের দিকে শোরুম বন্ধ করে তিনি বাড়িতে যান। পরের দিন শনিবার সকাল ৯ টায় শোরুমের তালা খুলে দোকানে প্রবেশ করে দেখি ক্যাশ টেবিল এর উপর প্রয়োজনীয় কাগজপত্র সব এলোমেল অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখি পূর্ব দিকের মাঝ বরাবর উপরের টিন কেটে অজ্ঞাত ব্যক্তিরা আমার প্রতিষ্ঠানের প্রবেশ করে। এ সময় আমার সন্দেহ হলে ভিতরে যেয়ে দেখি আমার ক্যাশ ড্রয়ারে তালা ভেঙে ড্রয়ারে থাকা নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং হ্যান্ড পার্সে থাকা ২০০ ইউ এস ডলার চুরি করে নিয়ে যায়। কালীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) মানিক চন্দ্র গাইন জানান,শোরুমে চুরির ঘটনা শুনে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম । ইতিমধ্যে প্রতিষ্ঠানটি স্বত্বাধিকারী কর্তৃক একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে, আশা করছি দ্রুত সময়ের মধ্যে চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














