জেলা প্রতিনিধি, যশোর : যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর মোড়ে বারবার ঘটছে দুর্ঘটনা। গত তিনমাসে বেশ কয়েকটি ছোট-বড় দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত ও আহত হয়েছেন চারজন। বারবার একই স্থানে দুর্ঘটনা কবলিত হওয়া ‘অলৌকিক’ কিছুর হাত রয়েছে এমন ভাবনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে গ্রামবাসী। সোমবার বিকালে দুর্ঘটনাপ্রবণ স্থান কীর্তিপুর মোড়ে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবার হুসাইন। এসময় দলমত নির্বিশেষে কীর্তিপুর গ্রামের বিভিন্ন মসজিদের মুসল্লিসহ সাধারণ মানুষ অংশ নেন। গ্রামবাসীর পক্ষে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আরমান হোসেন কাকন। মিলাদ মাহফিলে অংশ নেওয়া ও স্থানীয় বাসিন্দা ওষুধ ব্যবসায়ী নাহিদুজ্জামান পিয়াস বলেন, ‘গত তিন মাসে কীর্তিপুর মোড়ে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। এতে সাত জন নিহত ও চারজন আহতের ঘটনা ঘটেছে। এলাকার মুরুব্বিরা জানায় ঘটনাস্থলে ‘অলৌকিক’ কিছুর হাত রয়েছে। তাই একটা মিলাদ মাহফিল দিলে বারবার এই দুর্ঘটনা কাটতে পারে। তাই পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আরমান হোসেন কাকনের সার্বিক আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে চারশ’ বেশি লোক অংশ নেন।’ প্রসঙ্গত, সর্বশেষ গত শুক্রবার রাতে যশোর বেনাপোল সড়কের কীর্তিপুর মোড়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে যশোর জেলা ছাত্রদলের সহ-ধর্মবিষয়ক সম্পাদক নাজমুস সাকিব ও তার বন্ধু ফাহিম বিশ্বাস নিহত হন। এর আগে পার্শ্ববর্তী ঝাউদিয়া গ্রামের নুরুল ইসলাম দুর্ঘটনায় কবলিত হন। এছাড়াও আরও কয়েকটি দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
Home
যশোর স্পেশাল বারবার ঘটছে দুর্ঘটনা দুর্ঘটনাপ্রবণ স্থানে এলাকাবাসীর দোয়া মাহফিল তিন মাসে সাতজন নিহত,...
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














