কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় নদীপাড়ের মাটিকাটা বন্ধ ও বেত্রবতী নদী রক্ষার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৩১জানুয়ারি) বেলা ১২টায় কলারোয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড গোপিনাথপুরে এলাকাবাসী আয়োজিত এ মানববন্ধনে স্থানীয়রা বেত্রবতী নদী রক্ষার প্রয়োজনে নদীপাড়ের মাটি অবৈধভাবে কেটে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানান। সরকারিভাবে নদী খননকালে খনন করা মাটি নদীর পাড়ে রাখা হয়। নদীর তীর রক্ষা করার জন্য রাখা মাটি রাতের আঁধারে উত্তোলন করে নিয়ে যাওয়া হচ্ছে। গোপীনাথপুর গ্রামের বিএনপি নেতা আকবর আলি বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে এভাবে নদীপাড়ের মাটি অবৈধভাবে কেটে নেওয়া হতো। বর্তমানে তা নতুন করে শুরু হয়েছে। নদীপাড়ের মাটি কোনোভাবেই কেটে নিতে দিব না। আমরা যেকোনো মূল্যেই তা প্রতিহত করব। একই গ্রামের বিএনপি নেতা সোহরাব হোসেন বলেন, মাটিকাটা বন্ধ করতেই হবে। নদী রক্ষা ও নাব্যতা ধরে রাখার জন্য নদী পাড়ের মাটি ও গাছ-গাছালি থাকা প্রয়োজন। আমরা মাটি কাটতে দিব না, গাছ মারতেও দিব না। নদীকে বাঁচাতে চাই, তাই আমরা গ্রামবাসীরা এক হয়ে প্রতিবাদ জানাচ্ছি। একই গ্রামের বাসিন্দা রিপন বলেন, তাঁর নদীপাড়ের রেকর্ডকৃত জমির মাটি কেটে নেওয়া হচ্ছে। নদীপাড়ে কবরস্থান সংলগ্ন জমির মাটিও বাদ যাচ্ছেনা। মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সচিব সচিব আরিফুর রহমান রঞ্জু, সাবেক পৌর কাউন্সিলর মাগফুর রহমান রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা কালিমুল্লাহ, আমজাদ হোসেন, ছাত্রদল নেতা আবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মানববন্ধনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সচিব রঞ্জু ও সাবেক ছাত্রদল নেতা রোমেলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














