পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বেলা ১১ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজল, সদস্য মো. সুলতান মাহমুদ, জাফরী নেওয়াজ চন্দন, অনিক নেওয়াজ চম্পল, অ্যাড. জিএম আব্দুস সাত্তার,শাহাদাত হোসেন ডাবলু, শেখ ইমাদুল ইসলাম। উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চলনায় সভায় বক্তৃতা করেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, শেখ বেনজীর আহম্মেদ, তুষার কান্তি মন্ডল, আবু তাহেব, লালু সরদার, ফারুক আহম্মেদ, কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক, তুষার কান্তি মন্ডল, অ্যাড. একরামুল হক, সরদার ফারুক হোসেন। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পৌরসভা, ইউনিয়ন সহ সকল পর্যায়ে কমিটি গঠনের ক্ষেত্রে কোন ভাবেই স্বজনপ্রীতি, অর্থ-বাণিজ্য প্রভাবিত হয়ে কমিটিতে বিতর্কিতদের নাম অন্তর্ভুক্ত করা যাবে না। দলের দুঃসময়ে যারা পাশে থেকেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে সেই সকল ত্যাগী নেতাদের কমিটিতে আনতে হবে। এর কোন প্রকার ব্যত্যয় ঘটলে সেখানে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে, শুক্রবার বিকালে পৌরসভার ডাকবাংলোয় পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজল, সদস্য মোঃষ. সুলতান মাহমুদ, জাফরী নেওয়াজ চন্দন, অনিক নেওয়াজ চম্পল। পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি’র সঞ্চালনায় বক্তৃতা করেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, এস এম মোহর আলী সহ জেলা ও পৌর বিএনপির অনন্যা নেতৃবৃন্দ বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














