যশোর অফিস : স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যশোর জেলা থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩৮ জন মেধাবী প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। গত ২৯ মে সকাল ১০টায় যশোর পুলিশ লাইন্সের ড্রিল সেডে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেন যশোরের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি রওনক জাহান। পরবর্তীতে উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবং রাতে চূড়ান্তভাবে প্রাথমিকভাবে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। এসময় উত্তীর্ণদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। পুলিশ সুপার রওনক জাহান উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে স্বচ্ছভাবে কয়েকটি ধাপ অতিক্রম করে সম্পন্ন হয়েছে। আজ যারা উত্তীর্ণ হয়েছেন,তারা সবাই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে সফলতা অর্জন করেছেন।”তিনি উত্তীর্ণদের শুভেচ্ছা জানান এবং যারা এবার নির্বাচিত হতে পারেননি, তাদের পরবর্তীতে আরও ভালো প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














