স্টাফ রিপোর্টার : ভারতে পাচারকালে যশোরে ৫টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবির সদস্যরা। আটক পাচারকারী জয়নাল মোল্লা ঢাকার মিরপুর এলাকার আজগর মোল্লার ছেলে। বুধবার (২৫ জুন) ভোরে শহরতলীর ঝুমঝুমপুর এলাকা থেকে এ স্বর্ণের চালানসহ তাকে আটক করা হয়। যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল¬াহ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে জয়নাল মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার জুতার সোলের ভেতরে রাখা ৫৮৫ দশমিক ৫৪ গ্রাম ওজনের ৫টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮৬ লাখ ৭৭ হাজা টাকা বলে জানান তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল বিজিবিকে জানিয়েছেন, ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো নিয়ে সাতক্ষীরা সীমান্তে পৌঁছে দেয়ার কথা ছিল।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














