আনিছুর রহমান : পারিবারিক কলহের জেরে জামায়াত কর্মি ও শিবিরের ক্যাডারের চাইনিজ কুরালের আঘাতে গুরুতর জখম হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় বিএনপির নেতা মৃত্যু বরণ করেছে। একই হাসপাতালে মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ছে নিহত বিএনপি নেতার স্ত্রী। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শি পরিবার সুত্রে জানা যায়, মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান ও তার সহদর ভাই জামায়াত কর্মি হান্নান। পারিবারিক কলহের জের ধরে ১২ জুলাই শনিবার দুপুরে বিএনপির সভাপতি আব্দুল মান্নানকে ও তার স্ত্রী অজিবা খাতুনকে বাড়িতে ফেলে চাইনিজ কুরাল দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করেন জামায়াত কর্মি হান্নান ও তার ছেলে শিবিরের ক্যাডার রহমত আলী। অধিকাংশ আঘাত মাথায়, ঘাড়ে ও পিঁঠে লাগে। দেখে মনে হয় খুনিরা অভিজ্ঞ হত্যাকারী কিলার। এ সময় পাশের লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। রোগীর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের দুজকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। চিকিৎসারত অবস্থায় ১ দিন পর শনিবার রাত ১টা ৩০ মিনিটে মান্নান মৃত্যু বরণ করেন। তবে মান্নানের স্ত্রীর অবস্থা আরো আশংকাজনক। মান্নানের তিনটি কন্যা সন্তান রয়েছে। এবিষয়ে ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান জানায়, জমিজমা নিয়ে পারিবারিক ভাবে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। যার কারনে তারা পরিকল্পিত ভাবে ঘটনাটি ঘটিয়েছে। তিনি আরো বলেন, খুনি হান্নান জামায়াতের সক্রিয় কর্মি ও তার ছেলে রহমত শিবিরের ক্যাডার। এরা সম্পর্কে ভাই ও ভাইপো। ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














