রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে কৃষক মো: জাহাঙ্গীর শেখ (৫০) ও তার পুত্র নাহিদ শেখ (২৫) খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার (১৬ জুলাই) দুপুর বারোটার দিকে বাহিরপাড়া গ্রামের একটি বিলে এ হত্যার ঘটনা ঘটে। নিহত মো: জাহাঙ্গীর শেখ বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে এবং মো: নাহিদ শেখ নিহত মো: জাহাঙ্গীর শেখের ছেলে। নিহত জাহাঙ্গীর শেখ পেশায় একজন কৃষক। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম পিতা-পুত্রকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের মো: জাহাঙ্গীর শেখের সাথে জমি নিয়ে একই গ্রামের মো: মান্দার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার (১৬ জুলাই) মো: জাহাঙ্গীর শেখ কয়েকজন কৃষি শ্রমিক নিয়ে ওই বিরোধপূর্ণ জমির পাট কাটতে যায়। পাট কাটার খবর পেয়ে প্রতিপক্ষ মো: মান্দার শেখের নেতৃত্বে কবির শেখসহ ৮/১০ জনের একদল দুর্বৃত্ত উপস্থিত হয়ে জাহাঙ্গীরকে পাট কাটতে নিষেধ করে। এনিয়ে উভয় পক্ষের লোকজনদের তর্ক বিতর্ক হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষ মান্দার শেখের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো: জাহাঙ্গীর শেখকে হত্যা করে। এ সময় মো : জাহাঙ্গীর শেখের ছেলে নাহিদ শেখ ও কৃষি শ্রমিক নয়ন হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত নাহিদ শেখের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে বুধবার বিকালে তার মৃত্যু হয়। সংঘর্ষে আহত কৃষি শ্রমিক নয়নকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














