রাসেল মাহমুদ : যশোর সদর উপজেলার রূপদিয়া শেখপাড়া গ্রামে সুরাইয়া আক্তার স্মৃতি (১৮) নামের এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মিলন শেখ (মিলন ড্রাইভার) এর ছোট মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২ আগস্ট) প্রতিদিনের ন্যায় রাতে খাবার শেষে “স্মৃতি” তার মায়ের সঙ্গে নিজের ঘরে ঘুমাতে যান। ঘন্টা খানেক পরে মাকে নিজ ঘরে গিয়ে ঘুমানোর অনুরোধ করেন “স্মৃতি”। এরপর রাত আনুমানিক ১২টার দিকে তার মা ঘরে উঁকি দিয়ে দেখতে পান সে তখনও মোবাইল দেখছে। এরপর তিনি তার কক্ষে যেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু পরদিন ভোরে স্মৃতির মোবাইল ফোনে দীর্ঘক্ষণ ধরে এলার্ম বাজলে মায়ের ঘুম ভেঙ্গে স্মৃতিকে ডাকাডাকি শুরু করেন। দীর্ঘসময় ধরে সাড়া না মেলায় সন্দেহ হয়। প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে তারা দেখেন, স্মৃতি আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। জানা যায়, প্রায় দুই বছর আগে স্মৃতির বিয়ে হয় যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার বাসিন্দা আহাদ আলীর সঙ্গে। কিন্তু সম্প্রতি আহাদ দ্বিতীয় বিয়ে করলে স্মৃতি বাবার বাড়িতে চলে আসেন এবং মানসিক অশান্তিতে ভুগছিলেন বলে পরিবার জানায়। রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














