নিজস্ব প্রতিবেদক: যশোরে খ্রিস্ট ধর্মের বাৎসরিক কবর আশীর্বাদ দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে শহরের কারবালা মোড়ে অবস্থিত খ্রিস্টান কবরস্থানে প্রার্থনার মাধ্যমে দিবসটি পালন করা হয়। যশোরের খ্রিস্ট ধর্মের অনুসারিরা জানান, সারা বিশ্বের খ্রিস্টানেরা এদিন মৃত স্বজনের কবরে ফুল, মোমবাতি, ধূপ দিয়ে শ্রদ্ধা ও মৃতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। সে রীতি অনুসারে এ দিন বিকেলে শহরের বিভিন্ন এলাকা থেকে খ্রিস্টান কবরস্থানে সমাহিত স্বজনদের জন্য কবরস্থানে সমবেত হয় বিভিন্ন বয়সের নারী-পুরুষ-শিশু-বৃদ্ধরা। প্রার্থনায় আসা প্রশান্ত বিশ্বাস ও অ্যাঞ্জেলা গমেজ বলেন, যারা মারা গেছেন তাদের আত্মার শাস্তি কামনায় আমরা সকলে এ কবরস্থানে সম্মিলিত হয়েছি। এ প্রার্থনায় গানের মাধ্যমে ইশ্বরের কাছে সকলের ক্ষমার আবেদন জানানো হয়েছে যেনো সকল আত্মাকে তিনি আপন মনে করে ক্ষমা করে দেন। আগস্টিনা সরকার জানান, আমাদের কাছের মানুষ যারা মারা গেছে বিশেষ এ দিনে ঈশ্বরের কাছে তাদের মঙ্গল কামনায় প্রার্থনা করি। তারা যেন শান্তিতে থাকে। গতকালের এই বিশেষ দিনে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন যশোর ক্যাথলিক চার্চের পুরোহিত ফাদার নিকোলাস মন্ডল। এ সময় তিনি বলেন, যারা মারা গেছেন তাদের জন্যে ক্ষমা প্রার্থনা এবং যারা জীবিত আছে তাদের মঙ্গল কামনায় বিশেষ এ দিনটি পালন করা হয়।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














