যশোর অফিস : স্বেচ্ছাসেবী সংস্থা পোফ যশোরের উদ্যোগে কর ফঁাকি রোধে অবিলম্বে শক্তিশালী তামাক কর নীতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রেসক্লাব যশোরের সামনে স্বেচ্ছাসেবী সংস্থা পোফ যশোরের উদ্যোগে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডাব্লিউবিবি ট্রাস্ট এর সহযোগীতায় কর ফঁাকি রোধে অবিলম্বে শক্তিশালী তামাক কর নীতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে সভাপত্বি করেন পোফ সংস্থার সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ। মুখ্য আলোচক ছিলেন প্রশিক্ষিত যুব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক জামিউল ইসলাম ডাব্লু, বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী আকরাম হোসেন, বিশিষ্ট সংস্কৃতিজন নুরুজ্জামান বকুল, সুকান্ত দাস, সানজিদা খাতুন, পোফের কো অডির্নেটর মাসুদুর রহমান, সহ আরো অনেকে। বক্তারা বলেন ধুমপান বা তামাক জনিত রোগে প্রতিবছর ১ লক্ষ ৬০ হাজার মানুষ মৃত্যুবরন করে। তামাক শাস্থ্য ও পরিবেশ দুটোরই ক্ষতি করে। সুতরাং তামাকের কর নীতি শক্তিশালী ও বাস্তবায়ন করা অত্যান্ত জরুরী। এ ব্যাপারে সরকার সহ সকল শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে এবং সুস্থ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সাথে গন সচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পোফের নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমান।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














