স্টাফ রিপোর্টার : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সরকারি রেজুলিউশন অনুযায়ী ২০০৪ সালের ২ ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়। এনজিও ফাউন্ডেশন ১১২০টি সহযোগী সংস্থার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, প্রতিবন্ধী পুনর্বাসন, তথ্য প্রযুক্তি সেবা ও উদ্যোক্তা উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, উদ্ভাবনীমূলক কর্মকান্ড ও সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ইতোমধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৯৭.০ লক্ষ উপকারভোগীর দোঁর গোড়ায় পৌঁছানো সম্ভব হয়েছে। মোট উপকারভোগীর ৫৭.১৪% নারী এবং ৪২.৮৬% পুরুষ। এরই ধারাবাহিকতায় ২১তম প্রতিষ্ঠা উদযাপন উপলক্ষ্যে গতকাল যশোর জেলার সহযোগি সংস্থা সমুহ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। কালেক্টরেট চত্তর হতে র্যালি উদ্বোধন করেন সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), যশোর। র্যালি শেষে রেডক্রিসেন্ট সোসাইটি সভা কক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন জগবন্ধু বিশ^াস, সিবাস, আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন শ্রীমতি লিপিকা দাশ গুপ্তা, ধারা, এস. এম নজরুল ইসলাম, পল্লী ওয়েলফেয়ার এসোসিয়েশন, মোঃ আব্দুল লতিফ, বাংলাদেশ ফাউন্ডেশন, মনোয়ারা মনোয়ারা বেগম, সেভসোসাইটি, এম মোশাররফ হোসেন, মা ও শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাবুর আলী গোলদার, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থা উক্ত আলোচানা সভা পরিচালনা করেন মোঃ আব্দুস সাত্তার, সার্ক, মানিরামপুর, যশোর।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














