স্টাফ রিপোর্টার : বুধবার রাতে যশোর শহরতলীর ঝুমঝুমপুর ক্লাব মোড়
থেকে জনতা একজন মহিলাসহ ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্যকে
আটক করে কোতয়ালী থানার পুলিশের কাছে সোপর্দ করেছে।
আটককৃতরা হলো, ঝুমঝুমপুর স্কুল মোড় এলাকার জয়নাল আবেদীনের
মেয়ে মৌসুমী আক্তার, একই এলাকার ইউসুফ আলীর ছেলে সবুজ ও বড়
শেখহাটির আব্দুল মান্নানের ছেলে বিল্লাল হোসেন। এদের কাছ থেকে
পুলিশ নকল ডায়মন্ডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। এবিষয়ে ফতেপুর
ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ঘটনার সময় উপস্থিত
ছিলেন এবং মহিলাসহ তিন প্রতারককে জনতা পুলিশের হাতে তুলে
দিয়েছেন বলে জানিয়েছেন। কোতয়ালী মডেল থানার দারোগা
মোমিনুল ইসলাম এদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।














