যশোর অফিস : “আমেরিকা মুরদাবাদ, ইসরায়েল মুরদাবাদ” বলে স্লোগান দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যাদআলী খোমেনির হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোরের সর্বস্তরের জনগণের ব্যানারে রোববার ( ১ মার্চ) বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বলা হয়, আমেরিকা এবং ইসরাইল নিজেদের স্বার্থে ইরানের তেল সম্পদসহ খনিসম্পদ দখল করার লক্ষ্যে যুদ্ধ ঘোষণা করেছে। তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয নেতাকে হত্যা করেছে। পৃথিবী থেকে মুসলমানদের নিশ্চিহ্ন করে দেয়ার জন্য এই হত্যাকান্ড। আমেরিকা নিজেরা পারমাণবিক বোমা তৈরি করে মজুদ করে রেখেছে। আত্ম রক্ষার্থে অন্য কোন দেশ নিউক্লিয়াস বোমা তৈরীর উদ্যোগ নিলে তাদেরকে বাঁধা দেওয়া হয়। এর আগে ইরাক, লিবিয়া, আফগানিস্তান ধ্বংস করেছে। শান্তি আলোচনার নাম করে প্রথমে আমেরিকা বসে। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে যুদ্ধের আভাস। প্রত্যেকটি দেশ আক্রমণের আগেই আমেরিকা এই ধরনের কৌশল নেয়। এখন মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করার জন্য আমেরিকা ও ইসরাইল যুদ্ধ ঘোষণা করেছ। সমাবেশ থেকে বক্তারা পৃথিবীর সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ইকবাল হোসেন, মাওলানা সাবের রেজা, মাওলানা আবির হোসাইন, মাওলানা আলী হায়দার, আলহাজ্ব ফিরোজ খান এবং মোহাম্মদ সিরাজুল ইসলাম।
এ দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন মেনে নেবে না’ -চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশে...
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও...
টাইব্রেকারে মাদারীপুরকে হারিয়ে ফাইনালে যশোর অভয়নগর ফুটবল একাডেমি
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী যুবসংঘ ক্লাব আয়োজিত ৬ লক্ষ টাকার মেগা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় জয় তুলে নিয়ে ফাইনালে...
সভাপতি জুয়েল সম্পাদক টিপু , চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন
চৌগাছা (যশোর): যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন খলিলুর রহমান জুয়েল এবং...
শরীরচর্চা থেকে মানবিকতার প্রত্যয়, এগিয়ে চলছে ‘প্রভাত ফেরী’
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : ভোরের আলো ফুটতেই মাগুরার শালিখা ইকোপার্কে শুরু হয় একদল মানুষের পদচারণা। কারও হাতে নেই ব্যস্ততার তাড়া, নেই...
মাগুরায় গণপ্রকৌশল দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় গণ প্রকৌশল ও আইডিইবির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন...














