ডুমুরিয়ার সালতা নদী খনন কাজের উদ্বোধন, খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। আলি আসগার লবি এমপি

0
146

ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনা ৫-আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলি আসগার লবি এমপি বলেন, খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর ওয়াদা আমরা অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। মনে রাখবেন বর্তমান সরকার জনবান্ধব সরকার। কৃষকের সরকার। মানুষের সরকার। ডুমুরিয়া ও ফুলতলার জলবদ্ধতা নিরসন করে আমরা আমাদের নির্বাচনী ওয়াদা পূরণ করতে চাই। সে লক্ষ্য বাস্তবায়নে আমরা হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছি।
তিনি বলেন, জনতার শক্তি হচ্ছে বিএনপির মূল শক্তি। জনতার কল্যাণে আমি আমরণ কাজ করে যেতে চাই। কোন প্রকল্পের দুর্নীতি বরদাশত্ব করা হবে না। আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি, বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না।
খুলনার ডুমুরিয়া উপজেলার সালতা নদী খননের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার দুপুরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিএম আব্দুল মোমিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার। উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহেল কাফি সখা, অ্যাডঃ মুনিমুর রহমান নয়ন, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, মোল্লা মাহাবুব রহমান, বিএনপির নেতা শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, গাজী আব্দুল হালিম, মশিউর রহমান লিটন, মোল্লা কবির হোসেন প্রমুখ।
এরপর আলি আসগার লবি এমপি উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণে যে সকল প্রকল্প গ্রহণ করবেন তা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। সকলকে লোভ লালসার ঊর্ধ্বে থেকে সরকারি কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক হতে হবে। মনে রাখতে হবে আমরা জনগণের সেবক, জনগণের শাসক নই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here