ঈদকে সামনে রেখে যশোরে পরিবহন খাতে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

0
160

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদ উপলে যাত্রীসেবায় শৃঙ্খলা ফেরাতে যশোরে পরিবহন সেক্টরে বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার নিউ মার্কেট এলাকায় এই তদারকি অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়। অভিযানকালে সোহাগ পরিবহন ও সৌদিয়া পরিবহনের বিরুদ্ধে সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরণ আইন, ২০০৯ এর ৩৯ ধারায় উভয় প্রতিষ্ঠানকে ৩,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়। জানা গেছে, বিআরটিসি কর্তৃক লেমিনেটিংকৃত ভাড়ার তালিকা সরবরাহ করা থাকলেও তা যথাযথভাবে প্রদর্শন করা হয়নি, যা ভোক্তাদের জানার অধিকার ুণ্ন করে। অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান, বিআরটিএ যশোর সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ তারিক হাসান, ক্যাব সদস্যবৃন্দ এবং র‌্যাব-৬ এর একটি টিম। সংশ্লিষ্ট কর্তৃপ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here